মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পুকুরে ডুবে প্রাণ গেলো শিশুর

মাদারীপুর জেলার শিবচরে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে জুনায়েদ হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে শিবচর উপজেলা পরিষদের পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত জুনায়েদ মুন্সিগঞ্জ জেলার লৌহজং এলাকার ওবায়দুর খালাসির ছেলে। তবে তার পরিবার শিবচর উপজেলার স্বাস্থ্য কলোনিতে ভাড়া থাকে।

জানা গেছে, সোমবার দুপুরে জুনায়েদসহ তিন বন্ধু পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে তিনজনই পানিতে ডুব দিয়ে দুজন সাঁতরে উঠে আসতে সক্ষম হলেও জুনায়েদ পানিতে তলিয়ে যায়। পরে তার সঙ্গে থাকা দুই বন্ধু স্থানীয়দের বিষয়টি জানালে স্থানীয়রা তল্লাশি চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। পরে তাকে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আল-মমিন বলেন, শিশু জুনায়েদ হোসেনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে পানিতে ডুবে অনেক আগেই সে মারা যায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025