শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

উত্তরায় পুলিশের অভিযানে গ্রেফতার ১১

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.আকতার হোসেন এ তথ্য জানান।

গ্রেফতাররা হলো- মো. শামীম হোসেন (৩০), মো. মিরাজ উদ্দিন মিয়া (৩০), মো. মকবুল হোসেন (৩২), মো. ওসমান গনী প্রকাশ ইউসুফ (৩০), মো. শান্ত (২১), সাজেদুল ইসলাম (২৩), মো. দীপ্ত (২৬), মো. শোয়েব শাহন (২৩), মো. হানিফ (৩৭), মো. রায়হান (২৬) ও মো. মারুফ আহমেদ (২৪)।

উত্তরা পূর্ব থানার বরাত দিয়ে আকতার হোসেন বলেন, উত্তরা পূর্ব থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025