রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
লালমনিরহাটে সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় দুই নারীর মৃত্যু হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ডে গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় পদ্মার দুর্গম চরে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ২৫ সাইকেল চালানো সুস্থ থাকার অন্যতম কার্যকর উপায়: অর্থমন্ত্রী তুরস্কের জনগণের সঙ্গে আমাদের রয়েছে শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক নোবেল শান্তি পুরস্কার পেলেন মানবাধিকার আইনজীবী নাভি পিলাই ঢাকায় ভবনের বেলকনি থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু আদর্শিক কর্মী হতে জ্ঞান, আমল ও চরিত্রে পরিপূর্ণতা জরুরি: জামায়াত নেতা দুষ্টু লোকের কোনো রাজনৈতিক পরিচয় হয় না, তারা সুবিধাবাদী: ববি হাজ্জাজ

আইফোনই হলো কাল, ১০ মাসের সন্তানকে দেখতে বাড়ি ফেরা হলো না হাফিজুরের

রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় ট্রেনের ছাদ থেকে ফেলে দেওয়া যুবকের পরিচয় শনাক্ত হয়েছে। নিহত যুবকের নাম হাফিজুর রহমান (৩৫)।

পরিবারের দাবি, ছিনতাইকারীরা তার কাছে থাকা টাকা ও আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে ধস্তাধস্তির মধ্যে তাকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হয়। গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসে হাফিজুরের পরিচয় শনাক্ত করেন তার ভাই হোসাইন শেখ।

হোসাইন শেখ বলেন, আমার ভাই গাজীপুরের একটি সালনা রিসোর্ট কোম্পানিতে চাকরি করতেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) অফিস থেকে দুই দিনের ছুটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে গাজীপুরের জয়দেবপুর থেকে কমলাপুরগামী ট্রেনে ওঠেন তিনি। ট্রেনের ভেতরে সিট না পেয়ে ছাদে ওঠেন হাফিজুর।

পরে কয়েকজন ছিনতাইকারী তাকে লক্ষ্য করে কাছে গিয়ে টাকা-পয়সা ও একটি আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। হাফিজুর তা দিতে না চাইলে জোর করে নেওয়ার সময় ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা তাকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়।

এতে গুরুতর আহত হন হাফিজুর। পরে পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, আমার ভাইয়ের ১০ মাসের একটি সন্তান রয়েছে। মূলত ওই সন্তানকে দেখার জন্যই বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে গাজীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রেনে উঠেছিলেন। কমলাপুর থেকে টিকিট নিয়ে এরপর বাড়িতে রওয়ানা দেওয়ার কথা ছিল তার। এই আইফোনই কাল হলো।

হাফিজুর রহমান বাগেরহাটের চিতলমারী থানার চিঙ্গরী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। বর্তমানে তিনি গাজীপুর এলাকায় থাকতেন। চার ভাই-বোনের মধ্যে হাফিজুর ছিলেন দ্বিতীয়। তার ১০ মাস বয়সী একটি সন্তান রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025