বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ সায়েন্সল্যাবে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত একাধিক জবিতে সংঘর্ষে আহতরা শিবির কর্মীরা হাসপাতালেও হামলার শিকার, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সারজিস জকসু ভিপি-জিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিলো ছাত্রদল গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২২, নিশ্চিহ্ন হচ্ছে বহু পরিবার পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবল নিহত কুমিল্লায় উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, দুই দিনে আক্রান্ত ১১৫ জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ:জামায়াত আমির

সাংবাদিকতা সুরক্ষা আইন প্রণয়নের সুপারিশ

গণমাধ্যম সংস্কার কমিশন সাংবাদিকতা সুরক্ষা আইন প্রণয়নের সুপারিশ করেছে বলে জানিয়েছেন কমিশন প্রধান কামাল আহমেদ। তিনি বলেন, আইনটি প্রণয়নের ব্যাপারে সরকারকে সহায়তা করার জন্য একটি খসড়া অধ্যাদেশ জমা দেওয়া হয়েছে।

শনিবার (২২ মার্চ) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। এর আগে যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয় সংস্কার কমিশন।

ব্রিফিংয়ে কামাল আহমেদ বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা দরকার। বিভিন্ন প্রতিবেদন তৈরির সময় এবং প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বিভিন্ন সময় সাংবাদিকরা বিভিন্ন ধরনের হুমকি-ধমকির শিকার হন।শুধু তাই নয়, অনেক সময় শারীরিক হামলার পাশাপাশি আইনগতভাবেও বিভিন্ন ধরনের হয়রানির শিকার হন। ফলে স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত হয়। এ থেকে সাংবাদিকদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। এজন্য সাংবাদিকতা সুরক্ষা আইন ও আইনের খসড়া জমা দেওয়া হয়েছে বলে জানান গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025