মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

শিরোনাম :
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২২, নিশ্চিহ্ন হচ্ছে বহু পরিবার পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবল নিহত কুমিল্লায় উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, দুই দিনে আক্রান্ত ১১৫ জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ:জামায়াত আমির জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, জকসু এজিএসসহ বেশ কয়েকজন আহত বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বেরোবিতে ছাত্রদল ও শিবিরের ধাওয়া-পাল্টাধাওয়া রোহিঙ্গাদের জন্য আরও ২৫.২৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সহায়তার চুক্তি ‘আমার মৃত্যু হবে একটা নারীর কারণে’ স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা তেজগাঁও রেলগেটে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধের

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২২, নিশ্চিহ্ন হচ্ছে বহু পরিবার

যুদ্ধবিরতি চললেও গাজা উপত্যকায় থেমে নেই ইসরায়েলি বাহিনী বর্বর হামলা। গত ২৪ ঘণ্টায় উপত্যকাজুড়ে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় ২২ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।

সোমবার (৩ আগস্ট) ফিলিস্তিনি চিকিৎসা সূত্রের বরাতে জানা গেছে, সর্বশেষ এসব বিমান ও স্থল হামলাগুলো গাজার দেইর আল-বালাহ, খান ইউনুস, জাবালিয়ার আবাসিক ভবন, বেসামরিক যানবাহন এবং জনবহুল এলাকাগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছে।

ইসরায়েলের অমানবিক হামলায় উপত্যকার বহু পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে। এর ধারাবাহিকতায় আরও একটি পরিবারের সবাই নিহত হয়েছে। পরিবারটির বাবা ও তিন ভাইবোন আগেই মারা গেছে এবং গত ২৪ ঘণ্টার হামলা পরিবারের সর্বশেষ সদস্যও নিহত হয়। জানা গেছে, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের ইয়েমেন আল-সাঈদ হাসপাতালের কাছে হওয়া হামলায় ওই যুবক মারা যায়

এছাড়া, দেইর আল-বালাহ প্রবেশপথের কাছে একটি যানবাহনকে লক্ষ্য করে চালানো হামলায় মোহাম্মদ আতিয়া জাবর এবং হাজেম আতিয়া জাবর নামে দুই ভাই নিহত হয়েছেন।

চিকিৎসা সূত্র জানিয়েছে, গাজা সিটির বন্দরের কাছে আল-সুসি টাওয়ারের একটি আবাসিক ভবনে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় এক শিশুসহ দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। দক্ষিণ দেইর আল-বালাহর আল-মাশালা এলাকায় একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান হামলায় এক নারীসহ আরও দুই জন প্রাণ হারিয়েছেন।এছাড়া, গাজা সিটির শরিয়া আদালতের পেছনে একটি বেসামরিক যানবাহনে ইসরায়েলি বোমায় আরও চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। পাশাপাশি, খান ইউনুসের উত্তর-পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় একটি বাসভবন লক্ষ্য করে হামলায় চালালে এক শিশুসহ আরও তিন ফিলিস্তিনি নিহত হয়। গাজা সিটির আল-রিমাল এলাকায় হামলা চালালে আল-থাওরা স্ট্রিটে আরও তিন ফিলিস্তিনি নিহত এবং ছয়জন আহত হন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর পর থেকে শুরু হওয়া গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৭৩ হাজার ৩৫৬ মানুষ নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ৭৪ হাজার ১৮৫ জন।

মন্ত্রণালয়ের তথ্য মতে , অক্টোবরে গাজায় ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় এক হাজার ২৩০ ফিলিস্তিনি নিহত ও ৪ হাজার ৭৬ জন আহত হয়েছে।

সূত্র: প্যালেস্টাইন ক্রনিকল

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025