সোমবার, ২৭ Jul ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে কড়া সতর্কবার্তা দিয়েছে ইরানের সেনাবাহিনী।

দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, উপসাগরীয় অঞ্চলে ইরানের পাল্টা সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখে, তাহলে সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে।

তিনি বলেন, বর্তমানে ইরান উপসাগরীয় এলাকায় প্রতিশোধমূলক অভিযান বন্ধ রেখেছে। কিন্তু যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালালে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে এবং এর প্রভাব গোটা অঞ্চলে পড়বে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের প্রাক্কালে দেওয়া এই মন্তব্যকে চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত পুনর্নির্মাণ ও সংস্কারের নির্দেশ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

ইরানের সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ জানিয়েছে, সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রণালয় পরিদর্শনের সময় প্রেসিডেন্টকে হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানানো হয়। এরপর তিনি দ্রুত পুনর্গঠন কার্যক্রম এগিয়ে নেওয়ার নির্দেশ দেন।

পেজেশকিয়ান বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগব্যবস্থা আরও শক্তিশালী করা সরকারের অন্যতম কৌশলগত অগ্রাধিকার।

তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে রেলপথের সংযোগ সম্পন্ন ও সম্প্রসারণ অর্থনীতিকে আরও সহনশীল করতে, আন্তর্জাতিক ট্রানজিট করিডোর উন্নয়নে এবং ইরানের ভূরাজনৈতিক সক্ষমতাকে সর্বোচ্চভাবে কাজে লাগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি বিশেষ করে রেল নেটওয়ার্ক, আন্তর্জাতিক ট্রানজিট করিডোর এবং অন্যান্য কৌশলগত অবকাঠামো দ্রুত পুনর্গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

সূত্র: আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025