মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

শিরোনাম :
আন্দোলনের মুখে পদত্যাগ করছেন ভারতের শিক্ষামন্ত্রী? রণক্ষেত্র দিল্লি , ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির উজানের ঢল-ভারী বৃষ্টিতে বিপৎসীমা ছুঁইছুঁই তিস্তার পানি শেরপুরে পাহাড়ি ঢলে মানুষসহ ভেসে গেল সেতু শ্রীপুরে শিশু রাজিয়া হত্যা মামলার রায়, আসামির মৃত্যুদণ্ড চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্র-ইরানের ব্যাপক পাল্টাপাল্টি হামলা ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম হামাসের নতুন প্রধান হলেন খলিল আল-হাইয়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

যুক্তরাষ্ট্র-ইরানের ব্যাপক পাল্টাপাল্টি হামলা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ আরও তীব্র আকার ধারণ করেছে। জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলায় দুই মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় হামলা আরও জোরদার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়া ইরানের হামলায় এখনও একজন সেনা নিখোঁজ এবং চারজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ১৬ জন মার্কিন সেনা নিহত এবং ৪৩০ জনের বেশি আহত হয়েছেন বলে জানা গেছে। দেশ দুইটির মধ্যে এমন ঘটনা ঘটছে বিশ্বকাপ ফুটবলের ফাইনালের আগে। এবার বিশ্বকাপের অন্যতম আয়োজকও যুক্তরাষ্ট্র।

অন্যদিকে, ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মাসে শুরু হওয়া সর্বশেষ মার্কিন হামলায় অন্তত ৫০ জন নিহত এবং ৫১৭ জন আহত হয়েছেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ইরানের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির বিষয়ে তেহরান এখন পর্যন্ত কোনো পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করেনি।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর এই প্রথমবারের মতো ইরানের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। এ ঘটনাকে চলমান সংঘাতের একটি গুরুত্বপূর্ণ নতুন মাত্রা হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, ইরান দাবি করেছে, তারা নজরদারি ও হামলার উদ্দেশ্যে ব্যবহৃত কয়েকটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025