বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগস্ট মালয়েশিয়ায় কোনো ইসরাইলিকে পাওয়া গেলেই বহিষ্কার: আনোয়ার ইব্রাহিম ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ মার্কিন হামলায় ইরানে ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত ফার্মের মুরগি পার্টি নামে ফেসবুক পেজ, দেওয়া হচ্ছে নানান বার্তা একটি বিশেষ দেশকে সুবিধা দিতে স্বৈরাচার শিক্ষা ও চিকিৎসা ধ্বংস করেছিল: সংসদে প্রধানমন্ত্রী এই সংসদ যত সুন্দর চলবে, মানুষের হতাশা তত দূর হবে: বিরোধীদলীয় নেতা পবিত্র আখেরি চাহার সোম্বা ১২ আগস্ট ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ জনের মৃত্যু তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত

মালয়েশিয়ায় কোনো ইসরাইলিকে পাওয়া গেলেই বহিষ্কার: আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ায় কোনো ইসরায়েলি নাগরিককে পাওয়া গেলে, সঙ্গে সঙ্গে তাকে বহিষ্কার করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, দক্ষিণাঞ্চলের জোহর রাজ্যে ফরেস্ট সিটিতে একটি বেসরকারি আবাসিক কমিউনিটির কার্যক্রমে একজন ইসরায়েলি জড়িত থাকার অভিযোগ উঠেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে। অভিযোগ সত্য প্রমাণিত হলে সরকার কোনো ছাড় দেবে না।

তিনি বলেন, ‘যদি আমরা কোনো ইসরায়েলিকে খুঁজে পাই, তাহলে তাকে সঙ্গে সঙ্গে দেশ থেকে বের করে দেব। কারণ আমরা ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেই না।’

মালয়েশিয়ার সংবাদমাধ্যম ‘এনিউজ’র প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী আনোয়ার বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই অভিযোগগুলো তদন্ত করছে এবং এগুলো সত্য প্রমাণিত হলে সরকার কোনো আপোস করবে না।

ইসরায়েলের পাসপোর্টধারীদের জন্য সাধারণত বিশেষ সরকারি অনুমোদন ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ নিষিদ্ধ, কারণ দেশটি ইসরাইলকে স্বীকৃতি দেয় না।

জোহরভিত্তিক একটি স্টার্টআপ কমিউনিটি ‘নেটওয়ার্ক স্কুল’ সম্পর্কিত অভিযোগের বিষয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি তদন্ত শুরু করেছে।

পাশাপাশি অভিবাসন বিভাগ জানিয়েছে যে ফরেস্ট সিটির একটি আন্তর্জাতিক কমিউনিটিতে পরিদর্শন করা ২৬৬ জন বিদেশির সকলেরই বৈধ অভিবাসন নথি ছিল।

ফরেস্ট সিটি হলো সিঙ্গাপুর সীমান্তের কাছে জোহরে কৃত্রিম দ্বীপের ওপর নির্মিত একটি বড় আকারের মিশ্র-ব্যবহারের উন্নয়ন প্রকল্প।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025