সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
নতজানু নীতির কারণে ফারাক্কার ন্যায্য পানি নিশ্চিত হয়নি: পানিসম্পদ মন্ত্রী মাদক নির্মূলে কার্যকর ও কঠোর পদক্ষেপ নিতে হবে: জামায়াত নেতা বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত সিলেটে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে নিহত ৮, আহত ২৫ জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনাকে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়ায় ঢাকার ক্ষোভ-পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি আমরা যেন জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণ করতে পারি: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছাত্রদল সন্ত্রাসী কার্যক্রম চালালে ছাত্রলীগের মতো পরিণতি হবে:সাদিক কায়েম

ব্যাংককে বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২৭ জনের প্রাণহানি

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়া আরও ২২ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রং বিয়ার না লাত ফ্রাও নামের ওই বারটি ব্যাংককের চাতুচাক এলাকায় অবস্থিত।

সোমবার (১৩ জুলাই) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল সাংবাদিকদের বলেন, এ পর্যন্ত ২৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আগুনের সূত্রপাত কীভাবে হলো, তা এখনো তদন্তাধীন।

ব্যাংকক মেট্রোপলিটন প্রশাসনের দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগের পরিচালক সুরিয়াচাই রাউইওয়ান জানান, এই ঘটনায় আরও ৬৩ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সুরিয়াচাই আরও জানান, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন পুরো এলাকা গ্রাস করে ফেলেছিল; প্রত্যক্ষদর্শীদের মতে, আগুনের সূত্রপাত হয়েছিল বারের মঞ্চের সামনের দিক থেকে।

এদিকে ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপান্ত সাংবাদিকদের জানান, হাসপাতালে ভর্তি হওয়া আহতদের মধ্যে ২২ জনের অবস্থা গুরুতর।

পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত এই শহরে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি অন্যতম প্রাণঘাতী ঘটনা।

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025