মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
সংসদ নির্বাচনে কত টাকা খরচ করলো জামায়াত, হিসাব দিলো ইসিতে জুলাই জাদুঘর স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রামের অনুপ্রেরণা হয়ে থাকবে: স্পিকার প্রধানমন্ত্রীর সঙ্গে ওআইসি দেশগুলোর রাষ্ট্রদূতদের সাক্ষাৎ ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহতের ঘটনায় ঢাকার তীব্র নিন্দা ইরান-সৌদির যুদ্ধ বাঁধাতে ইসরায়েলের উসকানির পরিকল্পনা ব্যর্থ লেবানন সীমান্তে ব্যাপক সংঘর্ষ, ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা যাত্রাবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেলো পোশাকশ্রমিকের হাদি হত্যার বিচার না হলে জুলাইয়ের চেতনা ব্যর্থ হবে: মাসুমা হাদি অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার

ঐকমত্য কমিশন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনায় জাতিসংঘ মহাসচিব

সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও রাজনৈতিক নেতাদের সঙ্গে গোলটেবিল আলোচনায় অংশগ্রহণ নিয়েছেন।

গোলটেবিলে রাজনৈতিক নেতাদের মধ্যে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার ও নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ তাহের, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি, সিপিবির রুহিন হোসেন প্রিন্স, এনসিপির নাহিদ ইসলাম, এবি পার্টির আসাদুজ্জামান ফুয়াদ প্রমুখ।সফরের তৃতীয় দিনে জাতিসংঘ মহাসচিব ব্যস্ত সময় কাটাচ্ছেন। সকালে তিনি রাজধানীতে নতুন জাতিসংঘ কমন প্রাঙ্গণ পরিদর্শন করেন। সেখানে ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী দেখেন এবং আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পতাকা উত্তোলন করেন।নতুন জাতিসংঘ কমন প্রাঙ্গণ পরিদর্শনের আগে তিনি জাতিসংঘ কান্ট্রি টিম (ইউএনসিটি) বাংলাদেশের সঙ্গে একটি বৈঠকে অংশ নেন।বিকেল ৫টা ২০ মিনিটে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025