বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

শিরোনাম :
আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ সায়েন্সল্যাবে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত একাধিক জবিতে সংঘর্ষে আহতরা শিবির কর্মীরা হাসপাতালেও হামলার শিকার, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সারজিস জকসু ভিপি-জিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিলো ছাত্রদল গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২২, নিশ্চিহ্ন হচ্ছে বহু পরিবার পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবল নিহত কুমিল্লায় উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, দুই দিনে আক্রান্ত ১১৫

বায়তুল মোকাররমে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, মুসল্লিদের ব্যাগ তল্লাশি

পবিত্র জুমার নামাজ ঘিরে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি রুখতে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্যাগ তল্লাশি করে ভেতরে প্রবেশ করানো হয় নামাজে অংশ নিতে আসা মুসল্লিদের।শুক্রবার (১৪ মার্চ) বায়তুল মোকাররম মসজিদ এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। মসজিদের উত্তর গেটে দেখা যায়, র‍্যাব ও পুলিশের উপস্থিতি। মসজিদে মুসল্লিদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।এসময় মুসল্লিদের গেট দিয়ে প্রবেশ করতে নিরাপত্তার জন্য ব্যাগে তল্লাশি করতে দেখা যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। এছাড়া পল্টন মোড়েও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।গত শুক্রবার (৭ মার্চ) নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ডাকা ‘মার্চ ফর খিলাফত’ সমাবেশ ঘিরে বায়তুল মোকাররম মসজিদ এলাকায় কঠোর নিরাপত্তা নেওয়া হয়। এদিন র‌্যাব, পুলিশ, সেনাবাহিনী, ডিবি, এপিবিএন ও আনসার বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025