মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
আমাদের সেনারাও প্রস্তুত, ট্রাম্পকে ইরানি স্পিকারের হুঁশিয়ারি! যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ : ট্রাম্প পাকিস্তানের হামলায় তিন মাসে ৩৭০ আফগান নিহত স্কুল ও ধর্মীয়স্থানের কাছে থাকা ৭১৭ মদের দোকান বন্ধের নির্দেশ জীবননগরে ইজিবাইকের ধাক্কায় শিশু রোজার মৃত্যু লেবাননে ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর বাড়িতে শোকের মাতম শার্শার কায়বা সীমান্তে ৯ হাজার ৯০০ পিস ট্যাবলেট উদ্ধার ড. ইউনূসকে বিয়ের দাওয়াত দিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম চাঁদাবাজি ও সিন্ডিকেটই বাজারে অস্থিরতা তৈরি করে: জামায়াত আমির ইসরায়েলের যুদ্ধ বন্ধে পদক্ষেপ নিতে বিশ্বের প্রতি জামায়াতের আহ্বান

ধর্ষণের বিচার দাবিতে ঢাবিতে ছাত্র-জনতার মশাল মিছিল

মাগুরায় মারা যাওয়া শিশুটির ধর্ষণে অভিযুক্তদের বিচার দাবিতে মশাল মিছিল করছে ছাত্র-জনতা। মিছিল থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবিও করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টার পর ‘ছাত্র-জনতার মশাল মিছিল’ শীর্ষক ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মশাল মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি নীলক্ষেত মোড় ঘুরে বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে বিজয় একাত্তর হল ঘুরে আবার রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনারের দিকে মিছিলটি এগিয়ে যায়।এসময় হাতে মশাল জ্বালিয়ে প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারী ছাত্র-জনতা। তাদের স্লোগান ছিল- আছিয়া মরলো কেনো? প্রশাসন জবাব দে; বাহ্ পুলিশ চমৎকার, ধর্ষকের পাহারাদার; জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো; জাহাঙ্গীরের গদিতে, আগুন জ্বালো একসাথে; যে রাষ্ট্র ধর্ষক পোষে, সেই রাষ্ট্র ভেঙে দাও; যে হাত ধর্ষণ করে সেই হাত ভেঙে দাও; নিপীড়কের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও; জাহাঙ্গীররের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও; আবু সাইদের বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই; মুগ্ধের বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই; অবিলম্বে মিথ্যা মামলা, প্রত্যাহার করতে হবে…ইত্যাদি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025