বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

ট্রেনে ঈদযাত্রায় ২৪ মে’র টিকিট মিলবে বৃহস্পতিবার

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রেলের সিদ্ধান্ত অনুযায়ী, যারা আগামী ২৪ মে ভ্রমণ করবেন, তাদের বৃহস্পতিবার (১৪ মে) অগ্রিম টিকিট সংগ্রহ করতে হবে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২৫ মে’র টিকিট ১৫ মে, ২৬ মে’র টিকিট ১৬ মে, ২৭ মে’র টিকিট ১৭ মে বিক্রি করা হবে।

গত ৩০ এপ্রিল বাংলাদেশ রেলওয়ের এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

এবার ঈদযাত্রা রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রী সাধারণের টিকিট ক্রয় সহজলভ্য করার জন্য পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা এবং পূর্বাঞ্চলে চলাচলরত সকল আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে।

এসব টিকিটের শতভাগই অনলাইনে বিক্রি হবে। একজন যাত্রী ঈদে অগ্রিম এবং ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট ক্রয় করতে পারবেন। এক্ষেত্রে প্রতিবার সর্বোচ্চ চারটি টিকিট ক্রয় করতে পারবেন।

এছাড়া রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী ঈদের অগ্রিম এবং ফেরত যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025