বুধবার, ১৩ মে ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
আমাদের সেনারাও প্রস্তুত, ট্রাম্পকে ইরানি স্পিকারের হুঁশিয়ারি! যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ : ট্রাম্প পাকিস্তানের হামলায় তিন মাসে ৩৭০ আফগান নিহত স্কুল ও ধর্মীয়স্থানের কাছে থাকা ৭১৭ মদের দোকান বন্ধের নির্দেশ জীবননগরে ইজিবাইকের ধাক্কায় শিশু রোজার মৃত্যু লেবাননে ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর বাড়িতে শোকের মাতম শার্শার কায়বা সীমান্তে ৯ হাজার ৯০০ পিস ট্যাবলেট উদ্ধার ড. ইউনূসকে বিয়ের দাওয়াত দিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম চাঁদাবাজি ও সিন্ডিকেটই বাজারে অস্থিরতা তৈরি করে: জামায়াত আমির ইসরায়েলের যুদ্ধ বন্ধে পদক্ষেপ নিতে বিশ্বের প্রতি জামায়াতের আহ্বান

পুলিশের ওপর হামলা ‘আইনশৃঙ্খলাবিরোধী কার্য ক্রম: পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের ওপর অতর্কিত হামলার ঘটনায় ‘আইনশৃঙ্খলাবিরোধী কার্যক্রম’ হিসেবে আখ্যায়িত করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

বুধবার (১২ মার্চ) বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. মতিউর রহমান শেখ এবং সাধারণ সম্পাদক ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের সই করা এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ১১ মার্চ বিকেল ৩টার দিকে ধর্ষণবিরোধী পদযাত্রার নামে নারী-পুরুষসহ ৬০-৭০ জনের একটি বিক্ষোভকারী দল প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা অভিমুখে যাত্রার চেষ্টা করে। নিরাপত্তার স্বার্থে পুলিশ তাদের পথরোধ করলে তারা লাঠিসোঁটা, ইট-পাটকেল নিয়ে পুলিশকে আক্রমণ করে।

হামলায় ডিএমপির রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন গুরুতর আহত হন। এছাড়া আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এ ঘটনাকে আইনশৃঙ্খলাবিরোধী কার্যক্রম হিসেবে আখ্যায়িত করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।সংগঠনটি জানিয়েছে, পুলিশ পেশাদারত্ব ও দক্ষতার সঙ্গে অন্তর্বর্তী সরকারের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025