বুধবার, ১৩ মে ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
আমাদের সেনারাও প্রস্তুত, ট্রাম্পকে ইরানি স্পিকারের হুঁশিয়ারি! যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ : ট্রাম্প পাকিস্তানের হামলায় তিন মাসে ৩৭০ আফগান নিহত স্কুল ও ধর্মীয়স্থানের কাছে থাকা ৭১৭ মদের দোকান বন্ধের নির্দেশ জীবননগরে ইজিবাইকের ধাক্কায় শিশু রোজার মৃত্যু লেবাননে ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর বাড়িতে শোকের মাতম শার্শার কায়বা সীমান্তে ৯ হাজার ৯০০ পিস ট্যাবলেট উদ্ধার ড. ইউনূসকে বিয়ের দাওয়াত দিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম চাঁদাবাজি ও সিন্ডিকেটই বাজারে অস্থিরতা তৈরি করে: জামায়াত আমির ইসরায়েলের যুদ্ধ বন্ধে পদক্ষেপ নিতে বিশ্বের প্রতি জামায়াতের আহ্বান

ধর্ষণবিরোধী পদযাত্রায় সংঘর্ষ নিয়ে যা বললো পুলিশ

স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ, দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনসহ মোট ৯ দাবিতে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামে একটি প্ল্যাটফর্ম প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রার সময় পুলিশের বাধায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

এ ঘটনায় ‘ধর্ষণবিরোধী পদযাত্রার নামে পুলিশের ওপর আক্রমণ’ শীর্ষক এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানান।

সংবাদ বিজ্ঞপ্তি তালেবুর রহমান বলেন, মঙ্গলবার (১১ মার্চ) বিকেল আনুমানিক ৩টা ৩৫ মিনিটের দিকে ধর্ষণবিরোধী পদযাত্রা নামে নারী-পুরুষসহ ৬০-৭০ জনের একটি বিক্ষোভকারী দল প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা অভিমুখে যাত্রার চেষ্টা করলে পুলিশ তাদের হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে বাধা দেয়। এসময় ওই পদযাত্রায় অংশগ্রহণকারীরা নারীদের ঢাল হিসেবে ব্যবহার করে পুলিশের ব্যারিকেড ভেঙে সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। নিকটবর্তী স্থানে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখার স্বার্থে পুলিশ বিক্ষোভকারীদের সরে যেতে অনুরোধ করলে তারা উল্টো পুলিশের ওপর চড়াও হয়ে উদ্ধত ও মারমুখী আচরণ শুরু করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসময় বিক্ষোভে অংশগ্রহণকারী নারীদের নখের আঁচড়ে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। একপর্যায়ে তারা পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তিতে লিপ্ত হয় এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের ওপর অতর্কিত ইটপাটকেল নিক্ষেপ করে ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এসময় তাদের হামলায় রমনা জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন গুরুতর আহত হন। এছাড়া হামলাকারীদের আঘাতে রমনা ডিভিশনের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম, দুই নারী পুলিশ সদস্য এবং তিনজন পুরুষ কনস্টেবল আহত হন। পরবর্তীসময়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গের মাধ্যমে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025