বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

শিরোনাম :
আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ সায়েন্সল্যাবে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত একাধিক জবিতে সংঘর্ষে আহতরা শিবির কর্মীরা হাসপাতালেও হামলার শিকার, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সারজিস জকসু ভিপি-জিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিলো ছাত্রদল গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২২, নিশ্চিহ্ন হচ্ছে বহু পরিবার পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবল নিহত কুমিল্লায় উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, দুই দিনে আক্রান্ত ১১৫

ঈদ উপলক্ষে অগ্রিম বেতন পাবেন সরকারি কর্মচারীরা

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীর মার্চ মাসের বেতন অগ্রিম পাবেন। আগামী ২৩ মার্চ তাদের এই বেতন দেওয়া হবে।

অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহকারী সচিব মো. আব্দুল গফুর জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ট্রেজারি ব্যবস্থাপনা শাখা থেকে আজই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। এরই মধ্যে প্রজ্ঞাপন ইস্যু হয়ে গেছে। সরকারি বর্ষপঞ্জি-২০২৫ অনুযায়ী চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ তারিখে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সেজন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে- সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারী (গেজেটেড-নন-গেজেটেড), সামরিক বাহিনীর কমিশন্ড/নন-কমিশন্ড অফিসারদের ২০২৫ সালের মার্চ মাসের বেতন-ভাতাদি এবং অবসরপ্রাপ্ত পেনশনারদের মার্চ মাসের অবসর ভাতা ২৩ মার্চ প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025