বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ সায়েন্সল্যাবে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত একাধিক জবিতে সংঘর্ষে আহতরা শিবির কর্মীরা হাসপাতালেও হামলার শিকার, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সারজিস জকসু ভিপি-জিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিলো ছাত্রদল গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২২, নিশ্চিহ্ন হচ্ছে বহু পরিবার পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবল নিহত কুমিল্লায় উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, দুই দিনে আক্রান্ত ১১৫

ঈদে নিরাপদ যাতায়াতে করণীয় ঠিক করতে বিশেষ সভা আজ

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে সড়ক, সেতু ও রেলপথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে আজ দুপুর ২টায় বিশেষ সভা ডাকা হয়েছে।

গত বুধবার (৫ মার্চ) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিআরটিএ সংস্থাপন শাখার সচিব মো. জসিম উদ্দিনের সই করা এক চিঠিতে বিষয়টি জানানো হয়।

চিঠিতে বলা হয়, ঢাকার বিদ্যুৎভবনের বিজয় হলে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সভাপতিত্ব করবেন।

সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক) লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী উপস্থিত থাকবেন।

এছাড়া সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, ডিএমপি কমিশনার, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপিসহ সংশ্লিষ্টদের উপস্থিত থাকতে বলা হয়েছিল।রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী জানিয়েছেন, সভা শেষে সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান গণমাধ্যমে ব্রিফ করবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025