বুধবার, ১৩ মে ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
আমাদের সেনারাও প্রস্তুত, ট্রাম্পকে ইরানি স্পিকারের হুঁশিয়ারি! যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ : ট্রাম্প পাকিস্তানের হামলায় তিন মাসে ৩৭০ আফগান নিহত স্কুল ও ধর্মীয়স্থানের কাছে থাকা ৭১৭ মদের দোকান বন্ধের নির্দেশ জীবননগরে ইজিবাইকের ধাক্কায় শিশু রোজার মৃত্যু লেবাননে ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর বাড়িতে শোকের মাতম শার্শার কায়বা সীমান্তে ৯ হাজার ৯০০ পিস ট্যাবলেট উদ্ধার ড. ইউনূসকে বিয়ের দাওয়াত দিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম চাঁদাবাজি ও সিন্ডিকেটই বাজারে অস্থিরতা তৈরি করে: জামায়াত আমির ইসরায়েলের যুদ্ধ বন্ধে পদক্ষেপ নিতে বিশ্বের প্রতি জামায়াতের আহ্বান

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন সদস্য গ্রেফতার

রাজধানীর মতিঝিলের এজিবি কলোনি ও আরামবাগ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। শনিবার (৮ মার্চ) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন-চুরি ও ডাকাতিসহ একাধিক মামলার আসামি এবং আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ইসমাইল হোসেন, রমজান সিকদার আপন (২৪) ও রাজু হোসেন (২৫)।মতিঝিল থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, শুক্রবার রাতে থানার টহল টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে এজিবি কলোনির আলহেলাল জেন বায়তুল আমান জামে মসজিদের সামনে ফাঁকা মাঠে ৮ থেকে ১০ জনের ডাকাতদল দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে রাত ৩টা ৫ মিনিটে টহলটিমটি সেখানে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রমজান ও রাজু নামের দুইজনকে গ্রেফতার করা হয়এসময় তাদের হেফাজত থেকে একটি ছুরি ও একটি চাকু উদ্ধার করা হয়। এছাড়াও শনিবার রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আরামবাগ থেকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ইসমাইল হোসেনকে গ্রেফতার করা হয়।রেকর্ডপত্র পর্যালোচনার তথ্য জানিয়ে তিনি বলেন, গ্রেফতার রমজানের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা এবং ইসমাইলের বিরুদ্ধে যশোরের কোতয়ালি, সিলেটের বিশ্বনাথ, চট্টগ্রামের লোহাগড়া, পটুয়াখালীর মহিপুর থানায় চুরি-ডাকাতির পাঁচটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025