বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

শিরোনাম :
আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ সায়েন্সল্যাবে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত একাধিক জবিতে সংঘর্ষে আহতরা শিবির কর্মীরা হাসপাতালেও হামলার শিকার, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সারজিস জকসু ভিপি-জিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিলো ছাত্রদল গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২২, নিশ্চিহ্ন হচ্ছে বহু পরিবার পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবল নিহত কুমিল্লায় উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, দুই দিনে আক্রান্ত ১১৫

সমাজকল্যাণ উপদেষ্টা মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির জন্য দোয়া করবেন যেন বেঁচে যায়

মাগুরায় ধর্ষণের শিকার শিশুর খোঁজ-খবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ। এসময় তিনি শিশুটির সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান।

তিনি বলেন, চিকিৎসকরা জানেন না বাচ্চাটাকে বাঁচাতে পারবেন কি না। তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। আপনারা শুধু দোয়া করবেন বাচ্চাটা যেন বাঁচে।শনিবার (৮ মার্চ) দুপুর ১টার দিকে শিশুটিকে দেখতে হাসপাতালে আসেন উপদেষ্টা। এরপর দুপুর আড়াইটার দিকে হাসপাতাল থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।শারমিন এস মুরশিদ বলেন, যে মেয়েটি মেয়ে হয়ে ওঠেনি, যে মেয়েটি নারী হয়ে ওঠেনি তার সঙ্গে এমন আচরণ কীভাবে! এই দেশ কি কাপুরুষের দেশ হয়ে গেলো যে আট বছরের শিশুর সঙ্গে এমনটা ঘটবে।তিনি বলেন, চিকিৎসকরা জানেন না বাচ্চাটাকে বাঁচাতে পারবেন কি না। আমি আমার জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করবো এই বাচ্চাটি যেন সর্বোচ্চ বিচার পায়। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। আপনারা শুধু দোয়া করবেন বাচ্চাটা যেন বাঁচে।অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা আরও বলেন, যুগ যুগ ধরে দেখছি বারবার এসব ঘটনা ঘটছে। এটা হতে দেওয়া যাবে না, এটা একদম পরিষ্কার। এ শিশুর ঘটনার প্রমাণ আছে, দোষীদের আইনের আওতায় আনতেই হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025