শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

শিরোনাম :
জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল দ্বীনকে বিজয়ী করতে জামায়াতের জনসম্পৃক্ততা বাড়াতে হবে: মোবারক হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের ‘লীগ ধর’ ম্যারাথন রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ জনের বেশি মৃত্যুর আশঙ্কা: জাতিসংঘ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু আল্লাহর কসম জীবন দিব কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দিব না: জামায়াত আমির শহীদ জুলাই দিবসে আবু সাঈদের কবরে মানুষের ঢল, ন্যায়বিচারের দাবি রংপুরে জুলাই শহিদ দিবস পালিত, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য নিবেদন

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

জার্মানির উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) ফয়েজ আহমদ তৈয়্যব।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫৫মিনিটে ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৩ নম্বর বিমানে তিনি জার্মানির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। বিমানবন্দর ইমিগ্রেশশের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, ফয়েজ আহমদ তৈয়্যব বিদেশি নাগরিক। জার্মানিতে পরিবারের সাথে দেখা করতে তিনি ছুটি নিয়ে গেছেন। এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায় থেকে কোন নেতিবাচক রিপোর্ট ছিল না।

ফয়েজ আহমদ তৈয়্যবের এক সহকর্মীও বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গত ৯ ও ১০ ফেব্রুয়ারি তিনি বিভাগ থেকে আনুষ্ঠানিক বিদায় নেন। মন্ত্রণালয়ের আইসিটি ও টেলিযোগাযোগ দুই বিভাগই তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছে। স্বাভাবিক জীবনে ফিরতে আজ তিনি চলে গেছেন।’

২০২৫ সালের ৫ মার্চ ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান ফয়েজ আহমদ। এর আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগে ‘পলিসি অ্যাডভাইজার (সংস্কার ও সমন্বয়)’ পদে ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025