বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ সায়েন্সল্যাবে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত একাধিক জবিতে সংঘর্ষে আহতরা শিবির কর্মীরা হাসপাতালেও হামলার শিকার, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সারজিস জকসু ভিপি-জিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিলো ছাত্রদল গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২২, নিশ্চিহ্ন হচ্ছে বহু পরিবার পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবল নিহত কুমিল্লায় উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, দুই দিনে আক্রান্ত ১১৫

কমলাপুর মেট্রোরেল স্টেশন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

রাজধানীর কমলাপুরে নির্মাণাধীন মেট্রোরেল স্টেশন থেকে পড়ে মো. নাঈম (২০) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) ভোর পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে নাঈম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের চাচা রাজু মিয়া বলেন, ‘নাঈম ৬ মাস ধরে কাজ করছে। কমলাপুরে নির্মাণাধীন মেট্রোরেল স্টেশনে কাজ করার সময় অসাবধানতাবশত উপর থেকে নিচে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে সে মারা যায়।’নিহত নাঈম নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার পানিয়াল পুকুরপাড় গ্রামের নাজিমুল ইসলামের সন্তান।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025