বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনাকে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়ায় ঢাকার ক্ষোভ-পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি আমরা যেন জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণ করতে পারি: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছাত্রদল সন্ত্রাসী কার্যক্রম চালালে ছাত্রলীগের মতো পরিণতি হবে:সাদিক কায়েম ‘জনাব তারেক রহমান, ১ দফার ঘোষক হয়ে কেমন লাগছে’ কেন লিখলেন সারজিস? মেহেরপুরে জুলাই গণঅভ্যুত্থান ২য় বর্ষপূর্তি উদযাপন আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ সায়েন্সল্যাবে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত একাধিক

ভাষানটেক বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর ভাষানটেকে বিআরপি বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (৫ মার্চ) ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য জানান।

তিনি বলেন, ভাষানটেকের বিআরপি বস্তিতে ১১টার দিকে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির কিংবা হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।এর আগে, গাবতলীতে ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে শাহী মসজিদ বস্তিতে বুধবার দিনগত রাতে ভয়াবহ আগুন লাগে। পরে দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ভোররাত ৪টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়দের দাবি, গাবতলী শাহী মসজিদ বস্তির প্রায় দেড় থেকে দুইশ ঘর পুড়েছে। তবে ফায়ার সার্ভিস বলছে, আগুন নেভানোর পর অনুসন্ধান করে জানা যাবে কতটি ঘর পুড়েছে।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025