বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

শিরোনাম :
‘জনাব তারেক রহমান, ১ দফার ঘোষক হয়ে কেমন লাগছে’ কেন লিখলেন সারজিস? মেহেরপুরে জুলাই গণঅভ্যুত্থান ২য় বর্ষপূর্তি উদযাপন আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ সায়েন্সল্যাবে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত একাধিক জবিতে সংঘর্ষে আহতরা শিবির কর্মীরা হাসপাতালেও হামলার শিকার, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সারজিস জকসু ভিপি-জিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিলো ছাত্রদল গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২২, নিশ্চিহ্ন হচ্ছে বহু পরিবার

কোনো রাজনৈতিক বক্তব্য ট্রাইব্যুনালের বিচারকে প্রভাবিত করবে না : চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলছেন, ‘রাজনৈতিক দলগুলো বিচার নিয়ে দাবি দাওয়া করতেই পারে তবে ন্যায়বিচারের স্বার্থে বাইরের কোনো চাপ আমলে নেওয়া হবে না। ’

আজ বুধবার ট্রাইব্যুনালে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম ও কূটনৈতিক জন ড্যানিলোভিজ সকালে ট্রাইব্যুনাল পরিদর্শনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সঙ্গে বৈঠক করেন। এ সময় তারা বিচারের বর্তমান অগ্রগতি ও সার্বিক খোঁজখবর নেন।

 

শেখ হাসিনার বিচার ইস্যুতে রাজনৈতিক নেতাদের মন্তব্যের বিষয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘মামলার বিচার নিয়ে কোনো তাড়াহুড়ো করা হবে না। ’

রাজনৈতিক দলগুলোকেও এ নিয়ে চাপ না দেয়ার আহ্বান জানান তিনি।

চিফ প্রসিকিউটর বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করা কঠিন প্রক্রিয়া, কেউ বাড়তি চাপ দেবেন না। ’

এদিন ট্রাইব্যুনালের বিচার কাজ পরিদর্শনে আসেন সাবেক মার্কিন দুই কূটনীতিক।

এ সময় উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যানও। 

এরপর তাজুল ইসলাম বলেন, ‘বিচারের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা। ’

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025