বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
আমাদের সেনারাও প্রস্তুত, ট্রাম্পকে ইরানি স্পিকারের হুঁশিয়ারি! যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ : ট্রাম্প পাকিস্তানের হামলায় তিন মাসে ৩৭০ আফগান নিহত স্কুল ও ধর্মীয়স্থানের কাছে থাকা ৭১৭ মদের দোকান বন্ধের নির্দেশ জীবননগরে ইজিবাইকের ধাক্কায় শিশু রোজার মৃত্যু লেবাননে ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর বাড়িতে শোকের মাতম শার্শার কায়বা সীমান্তে ৯ হাজার ৯০০ পিস ট্যাবলেট উদ্ধার ড. ইউনূসকে বিয়ের দাওয়াত দিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম চাঁদাবাজি ও সিন্ডিকেটই বাজারে অস্থিরতা তৈরি করে: জামায়াত আমির ইসরায়েলের যুদ্ধ বন্ধে পদক্ষেপ নিতে বিশ্বের প্রতি জামায়াতের আহ্বান

ইসলামী আন্দোলন প্রকাশ্যে ধূমপান যেমন নিষিদ্ধ, মোরাল পুলিশিংও সমর্থনযোগ্য নয়

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ধূমপান ইস্যু নিয়ে চলমান বিতর্ক একটি অপ্রয়োজনীয় বিতর্ক। কোনো সমাজে স্বাধীনতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই সোশ্যাল ক্যাপিটাল, সংস্কৃতি এবং রীতিনীতিও গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, স্বাধীনতার নাম করে সমাজে বিদ্যমান রীতিনীতি, সংস্কৃতি ও সোশ্যাল ক্যাপিটালকে ধ্বংস করা যায় না। আমাদের হাজার বছরের সংস্কৃতিতে নারীদের ধূমপানের নজির নেই এবং প্রকাশ্যে ধূমপান দেশে আইনত নিষিদ্ধ। একই সঙ্গে যত্রতত্র মোরাল পুলিশিং করাও সমর্থনযোগ্য নয়। এতে বিশৃঙ্খলা তৈরি হয়।মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। এখন সময় দেশ সংস্কারের, এখন সময় দেশ গড়ার। বহুমত, বহুপথ ও ভিন্নচিন্তার সবাই মিলে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ নির্মাণের এই সময়ে অহেতুক বিতর্ক যারা তৈরি করছে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।সভায় আরও উপস্থিত ছিলেন- দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, আলহাজ হারুন অর রশিদ, হাফেজ মাওলানা নূরুল করীম আকরাম, মাওলানা এ বি এম জাকারিয়া, মাওলানা মকবুল হোসাইন, শাহ ইফতেখার তারিক, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান মুজাহিদ, মুফতি শেখ মুহাম্মদ নুরুন্নাবী, মুফতি রেজাউল করীশ আবরার, মুফতি মানসুর আহমদ সাকী, মুফতি মোস্তফা কামাল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025