বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন

শিরোনাম :
আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ সায়েন্সল্যাবে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত একাধিক জবিতে সংঘর্ষে আহতরা শিবির কর্মীরা হাসপাতালেও হামলার শিকার, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সারজিস জকসু ভিপি-জিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিলো ছাত্রদল গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২২, নিশ্চিহ্ন হচ্ছে বহু পরিবার পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবল নিহত কুমিল্লায় উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, দুই দিনে আক্রান্ত ১১৫

ঢাকায় কিশোর গ্যাং গ্রুপের সদস্য কানা রাব্বি গ্রেফতার

রাজধানী ঢাকার পল্লবী এলাকা থেকে আলোচিত কিশোর গ্যাং ‘ভইরা দে গ্রুপের’ সদস্য মো. রাব্বি ওরফে কানা রাব্বিকে (২১) গ্রেফতার করেছে র‌্যাব-৪।

বুধবার (৫ মার্চ) সকালে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গতকাল মঙ্গলবার রাতে পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে ভইরা দে গ্রুপের সদস্য মো. রাব্বি ওরফে কানা রাব্বিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার রাব্বিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, রাজধানীর পল্লবী থানা এলাকায় বেশকিছু কিশোর গ্যাং গ্রুপ সক্রিয় রয়েছে। যার মধ্যে ভইরা দে গ্রুপের সক্রিয় সদস্য রয়েছে ২০ থেকে ২৫ জন। এই গ্রুপের সদস্যরা পল্লবী থানার কালশীসহ আশপাশের এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, মাদক সেবন ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, চিহ্নিত এসব বেপরোয়া ও মাদকসেবী কিশোর গ্যাংয়ের সদস্যদের অত্যাচারে স্থানীয় লোকজন অতিষ্ঠ ও অসহায় হয়ে পড়েছে। সম্প্রতি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে কিশোর গ্যাং ভইরা দে গ্রুপের বিরুদ্ধে বেশকিছু সংবাদ প্রকাশ হয়।গ্রেফতার রাব্বির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025