বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে ফের ভূমিকম্প অনুভূত পিলখানা হত্যাকাণ্ড ইতিহাসে নজিরবিহীন ও কলঙ্কজনক: সেনাপ্রধান পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জামায়াত আমিরের মৃত্যুর আগ পর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেব না: গয়েশ্বর রায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বপরিবারে ইফতারের দাওয়াত জামায়াতের পতিত ফ্যাসিবাদী শক্তিকে সুযোগ দেওয়া জাতির জন্য আত্মঘাতী: জামায়াত হঠাৎ অসুস্থ জামায়াত আমির ভারতে মুসলিম হওয়ায় ত্রাণের কম্বল পেলেন না নারী, ভিডিও ভাইরাল ৫ আগস্টের পরের মামলাগুলো ফের যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী লেগুনাচালক খায়রুলকে হত্যার নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জামায়াতের

মোহাম্মদপুরে দোকান থেকে ৭০ ভরি সোনা, ৬০০ ভরি রুপা লুট

রাজধানী মোহাম্মদপুরের চন্দ্রিমা বাজারের নিউ রানা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭০ ভরি সোনা ও ৬০০ ভরি রুপা চুরির অভিযোগ করা হয়েছে। এছাড়া নগদ চার লাখ টাকা খোয়া যাওয়ায় কথাও জানিয়েছেন দোকানের মালিক।

সোমবার (৫ জানুয়ারি) ভোরের দিকে দুর্ধর্ষ চুরির এ ঘটনা ঘটে।

দোকানের মালিক মাসুদ রানা জানান, রোববার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাই। আজ সকাল ১০টায় দোকান খোলার সময় দেখি দোকানের কেচিগেটের তালা ও সাটারের তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখি আমার দোকান ভাঙচুর করা। সিন্দুকসহ সব সোনা ও রুপা নিয়ে গেছে চোররা।

তিনি বলেন, এখানে আমার ৫০ ভরি নিজের সোনা ও বন্ধকি ২০ ভরি সোনা রাখা ছিল। এছাড়া ৬০০ ভরি রুপা এবং সোনা কেনার রসিদও চুরি করে নিয়ে গেছে। নগদ চার লাখ টাকাও খোয়া গেছে। ৭০ ভরি সোনার আনুমানিক মূল্য ১ কোটি ৫৪ লাখ ও ৬শ ভরি রুপার মূল্য ২১ লাখ ৬০ হাজার টাকা বলে দাবি করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, চুরির বিষয়টি জানতে পেরেছি। এরই মধ্যে ঘটনাস্থলে গিয়ে আমাদের পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে ।

এদিকে, সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাত ৩টা ২১ মিনিটের দিকে একদল চোর চক্রের সদস্য ভেতরে ঢুকে গ্লাস ভেঙে সিন্দুকসহ বের হয়ে যায়। তারা বেশ কিছুক্ষণ ভেতরে অপেক্ষা করে। এরপর একটি পিকআপে সিন্দুকসহ সোনা ও রুপা নিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025