শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
২ নৌকাসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি কাগজপত্র না পেয়ে সংসদে দুই বিল স্থগিতের দাবি বিরোধী নেতার সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের গেজেট প্রকাশ গণঅভ্যুত্থানের পর হত্যা-গুমে ১,৮৫৫ মামলা: আইনমন্ত্রী দেশের ৪ জেলায় বন্যার পূর্বাভাস, এক জেলায় পরিস্থিতির অবনতির শঙ্কা নির্বাচন না হওয়ার আশঙ্কায় সবকিছুতে আপস করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জামায়াত আমিরকে নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা গণভোটের গণরায় বাস্তবায়নে সমাবেশ করবে জামায়াতসহ ১১ দল আজহারী-আহমাদুল্লাহর নামে বিজ্ঞাপন দিয়ে ওষুধ বিক্রি, বিচার দাবি সংসদে

ঢাকাস্থ ইইউ ডেপুটি চীফ এর সঙ্গে জামায়াতের মহিলা বিভাগীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

 

আজ ২০ অক্টোবর (সোমবার) সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগীয় সেক্রেটারি অধ্যক্ষ নূরুন্নিসা সিদ্দীকার নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল ইউরোপিয়ান ইউনিয়নের ডেপুটি চীফ বাইবা জারিনার আমন্ত্রণে ঢাকাস্থ ইইউ কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হন।

এ প্রতিনিধি দলে ছিলেন মহিলা বিভাগীয় কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও পলিটিক্যাল সেক্রেটারি প্রফেসর ডা. হাবীবা আক্তার চৌধুরী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং মানবসম্পদ, আইন ও মানবাধিকার সেক্রেটারি এড. সাবিকুন্নাহার মুন্নি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভীন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি সুফিয়া জামাল এবং ঢাকা মহানগরী দক্ষিণের উপদেষ্টা পরিষদের সদস্য সহকারী অধ্যাপক লায়লা মরিয়ম।

বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, রাজনীতিতে নারীর অংশগ্রহণ এবং নারী সমাজের অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে দক্ষতা অর্জন ও বাংলাদেশের সার্বিক উন্নয়নে নারী সমাজের ইতিবাচক ভূমিকা পালনের বিষয়ে খোলামেলা আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025