শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
পিএসসি সদস্যদের চায়ের দাওয়াত দিয়ে পদত্যাগে বাধ্য করা হচ্ছে: হামিদুর রহমান আযাদ আইনশৃঙ্খলার অবনতি ও দ্রব‍্যমূল্য বৃদ্ধিতে জনগণ অসহায়বোধ করছে:নাহিদ ইসলাম বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সিরাজগঞ্জে আগুনে পুড়ল ৮ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা বোরহানউদ্দিনে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু আল-আকসা মসজিদের খতিবকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় গোসলে নেমে শিশু নিখোঁজ বরিশালে ২ হাজার ৩৫ ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, গুগলের সাবেক বিজ্ঞানীর সতর্কবার্তা

হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার মাইটিভির সাথী-তৌহিদ

বেসরকারি টেলিভিশন মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী এবং তার ছেলে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে এবার হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়েছে আদালত।

সোমবার (২০ অক্টোবর) তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম জি.এম.ফারহান ইশতিয়াক। প্রসিকিউশন পুলিশের এসআই জাকির হোসেন এ তথ্য জানিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই গোলাম কিবরিয়া খান আসামিদের গ্রেফতার দেখানোর আবেদন করেন রবিবার (১৯ অক্টবর)।

আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির জন্য আজ সোমবার দিন ঠিক করেন। শুনানিতে আসামিদের উপস্থিতিতে আদালত তাদের গ্রেফতার দেখানোর আদেশ দেয়।মামলার বিবরণে বলা হয়েছে, সরকার পতনের আন্দোলনের সময় ২০ জুলাই মধ্যবাড্ডার ইউলুপ এলাকায় আন্দোলনকারীদের উপর হামলা, গুলিবর্ষণ করা হয়। সে সময় গুলিবিদ্ধ হয়ে দুর্জয় নামের এক ব্যক্তির দুই চোখ অন্ধ হয়ে যায়।

এছাড়া মাথায় গুরুতর আঘাতও পান তিনি। ওই সময় তাকে মৃত ভেবে রাস্তায় ফেলে রাখা হয়।পরে পথচারীরা তাকে এ এম জেড হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে তাকে পাঠিয়ে দেয়।

পরে উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নেন দুর্জয়। এ ঘটনায় গত বছরের ২০ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯০ জনের নামে বাড্ডা থানায় মামলা করেন দুর্জয়। 

প্রসঙ্গত, গত ১৭ অগাস্ট গুলশান থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতারের পর ঢাকার যাত্রাবাড়ীতে আসাদুল হক বাবু হত্যা মামলায় তাবে পাঁচদিনের রিমান্ডে পাঠায় আদালত। রিমান্ড শেষে ২৩ অগাস্ট তাকে কারাগারে পাঠানো হয়।

এছাড়া ২৪ অগাস্ট বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে সিআইডি পুলিশ। পরদিন তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর হয়। রিমান্ড শেষে ৩০ অগাস্ট তাকে কারাগারে পাঠানো হয়। এবার বাবা ও ছেলেকে জুলাই আন্দোলনের এ মামলায় গ্রেফতার দেখানো হলো।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025