রবিবার, ২৬ Jul ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

সৌদি গেলেন জামায়াত আমির, ওমরাহ শেষে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য সফর

ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (১৯ অক্টোবর) বেলা ১১টায় তিনি ঢাকা ত্যাগ করেন।

জামায়াতে ইসলামীর প্রচার বিভাগ জানিয়েছে, ডা. শফিকুর রহমান পবিত্র ওমরাহ পালন শেষে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করবেন। সফর শেষে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে দেশে ফিরবেন।

এদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জামায়াত আমিরকে বিদায় জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025