শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ন

শিরোনাম :
পিএসসি সদস্যদের চায়ের দাওয়াত দিয়ে পদত্যাগে বাধ্য করা হচ্ছে: হামিদুর রহমান আযাদ আইনশৃঙ্খলার অবনতি ও দ্রব‍্যমূল্য বৃদ্ধিতে জনগণ অসহায়বোধ করছে:নাহিদ ইসলাম বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সিরাজগঞ্জে আগুনে পুড়ল ৮ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা বোরহানউদ্দিনে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু আল-আকসা মসজিদের খতিবকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় গোসলে নেমে শিশু নিখোঁজ বরিশালে ২ হাজার ৩৫ ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, গুগলের সাবেক বিজ্ঞানীর সতর্কবার্তা

আগুন লাগার ৬ ঘণ্টা পর শাহজালালে নিরাপদ অবতরণ করেছে ফ্লাইট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ অগ্নিকাণ্ডের ঘটনায় পাশে থাকার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানিয়েছেন। বিমানবন্দরে প্রথম ফ্লাইট রাত ৯টার পর নিরাপদে অবতরণ করেছে বলেও জানান তিনি।

শনিবার (১৮ অক্টোবর) সাংবাদিকদের কাছে পাঠানো এক অডিও বার্তায় তিনি বলেন, আমি সাংবাদিক ভাইদের এই বিপর্যয় মোকাবিলা করার সময় ধৈর্যের সঙ্গে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। কাজে ব্যস্ত থাকার কারণে আপনাদের অনেকেরই ফোন আমি অ্যাটেন্ড করতে পারিনি। আল্লাহর অশেষ রহমতে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে।তিনি আরও জানান, রাত ৯টা থেকে বিমানবন্দরের কার্যক্রম আমরা শুরু করেছি এবং প্রথম ফ্লাইট ৯টা ৬ মিনিটে অবতরণ করেছে সেইফলি। আপনারা আমাদের সঙ্গে আছেন এই প্রত্যাশা রাখছি। আমরা ইনশাআল্লাহ অ্যাজ সুন অ্যাজ পসিবল প্যাসেঞ্জার ফ্যাসিলিটেশন এবং কীভাবে আমরা আরও তাড়াতাড়ি এই দুর্যোগ থেকে উত্তরণ করতে পারি সেই প্রচেষ্টায় আছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025