রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

শিরোনাম :
২ নৌকাসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি কাগজপত্র না পেয়ে সংসদে দুই বিল স্থগিতের দাবি বিরোধী নেতার সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের গেজেট প্রকাশ গণঅভ্যুত্থানের পর হত্যা-গুমে ১,৮৫৫ মামলা: আইনমন্ত্রী দেশের ৪ জেলায় বন্যার পূর্বাভাস, এক জেলায় পরিস্থিতির অবনতির শঙ্কা নির্বাচন না হওয়ার আশঙ্কায় সবকিছুতে আপস করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জামায়াত আমিরকে নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা গণভোটের গণরায় বাস্তবায়নে সমাবেশ করবে জামায়াতসহ ১১ দল আজহারী-আহমাদুল্লাহর নামে বিজ্ঞাপন দিয়ে ওষুধ বিক্রি, বিচার দাবি সংসদে

কার্গো ভিলেজের আগুন নেভাতে গিয়ে আনসারের ১৫ সদস্য আহত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নেভাতে গিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৫ সদস্য আহত হয়েছেন।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে আনসার ও ভিডিপির গণসংযোগ কর্মকর্তা মো. আশিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এখন পর্যন্ত ঘটনাস্থলে আনসার ও ভিডিপির এক হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ১৫ জন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে আটজনকে সিএমএইচে ভর্তি করা হয়েছে। বাকি সাতজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিন দুপুর আড়াইটার দিকে সেখানে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থাটির ডিউটি অফিসার লিমা খানম জানান, আগুনের খবর পেয়ে প্রথমে তাদের চারটি ইউনিট এবং পরে আরও ২৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এরপর ইউনিট যোগ দেয়। এখন মোট ৩৬টি ইউনিট কাজ করছে ।

এছাড়া বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশনসহ সেনাবহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী ও বিজিবি সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025