রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

শিরোনাম :
২ নৌকাসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি কাগজপত্র না পেয়ে সংসদে দুই বিল স্থগিতের দাবি বিরোধী নেতার সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের গেজেট প্রকাশ গণঅভ্যুত্থানের পর হত্যা-গুমে ১,৮৫৫ মামলা: আইনমন্ত্রী দেশের ৪ জেলায় বন্যার পূর্বাভাস, এক জেলায় পরিস্থিতির অবনতির শঙ্কা নির্বাচন না হওয়ার আশঙ্কায় সবকিছুতে আপস করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জামায়াত আমিরকে নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা গণভোটের গণরায় বাস্তবায়নে সমাবেশ করবে জামায়াতসহ ১১ দল আজহারী-আহমাদুল্লাহর নামে বিজ্ঞাপন দিয়ে ওষুধ বিক্রি, বিচার দাবি সংসদে

শাহজালালে বাড়ছে আগুনের তীব্রতা

নিয়ন্ত্রণে আসেনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বেড়েছে আগুনের তীব্রতা। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে বিমানবন্দরের আকাশ।

শনিবার (১৮ অক্টোবর) এই প্রতিবেদন লেখা পর্যন্ত সন্ধা ৬টা নাগাদ বিমানবন্দরের ৮ নম্বর গেটের কার্গো ভিলেজে এই আগুনের তীব্রতা দেখা যায়।

এদিকে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিটকে কাজ করতে দেখা গেছে। পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনীর ফায়ার ইউনিট, নৌবাহিনী, সেনাবাহিনী ও বিজিবি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়াও, ঢাকা ওয়াসার একের পর এক পানির গাড়ির মাধ্যমে ফায়ার সার্ভিসকে পানি দিতে দেখা গেছে।

একইসঙ্গে পুলিশ, র‍্যাব, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাজ করতে দেখা যায়।

এর আগে, এদিন দুপুরে বিমানবন্দরের ৮ নম্বর গেটের কার্গো ভিলেজে এই আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি জানান, শনিবার দুপুর ২টা ৩৪ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথমে নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এখন পর্যন্ত মোট ৩৭টি ইউনিট কাজ করছে।

আগুন লাগার পর মুহূর্তেই কালো ধোঁয়া উড়তে থাকে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ধোঁয়ার পরিমাণ বাড়তে থাকে। এই ধোঁয়া দেখা যাচ্ছে প্রায় ৫-৬ কিলোমিটার দূর থেকেও।

এদিকে, অগ্নিকাণ্ডের ফলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িক স্থগিত ঘোষণা করে কর্তৃপক্ষ। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো সেকশনে সংঘটিত অগ্নি নির্বাপণে কাজ করছে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট এবং নৌবাহিনী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025