শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
পূর্বাচলে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, দুই বন্ধু নিহত আসামে ১১০০ মুসলিম পরিবারের বাড়িঘর ও ১০টি মসজিদ উচ্ছেদ ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি পিএসসি সদস্যদের চায়ের দাওয়াত দিয়ে পদত্যাগে বাধ্য করা হচ্ছে: হামিদুর রহমান আযাদ আইনশৃঙ্খলার অবনতি ও দ্রব‍্যমূল্য বৃদ্ধিতে জনগণ অসহায়বোধ করছে:নাহিদ ইসলাম বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সিরাজগঞ্জে আগুনে পুড়ল ৮ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা বোরহানউদ্দিনে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

মিরপুরে অগ্নিকাণ্ড: নিহত ১৬ জনের মরদেহ ঢামেক মর্গে

রাজধানীর মিরপুর রূপনগর শিয়ালবাড়ি এলাকায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

মঙ্গলবার রাতে ফায়ার সার্ভিস ঢাকা সদর-১ জোন কমান্ডার মো. এনামুল হক বলেন, মিরপুর রূপনগরের অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মরদেহ সংশ্লিষ্ট থানা পুলিশের উপস্থিতিতে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। পরবর্তী কার্যক্রম আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট থানা পুলিশ ব্যবস্থা নেবেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মিরপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬টি লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশ অবগত আছেন।এদিকে, জরুরি বিভাগের সামনে দেখা যায়, মৃতদের স্বজনরা লাশের সন্ধানে জরুরি বিভাগ মর্গের সামনে ভিড় করছেন। এ সময় মর্গের সামনে ছবি হাতে স্বজনদের আহাজারি করতে দেখা যায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025