রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
পূর্বাচলে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, দুই বন্ধু নিহত আসামে ১১০০ মুসলিম পরিবারের বাড়িঘর ও ১০টি মসজিদ উচ্ছেদ ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি পিএসসি সদস্যদের চায়ের দাওয়াত দিয়ে পদত্যাগে বাধ্য করা হচ্ছে: হামিদুর রহমান আযাদ আইনশৃঙ্খলার অবনতি ও দ্রব‍্যমূল্য বৃদ্ধিতে জনগণ অসহায়বোধ করছে:নাহিদ ইসলাম বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সিরাজগঞ্জে আগুনে পুড়ল ৮ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা বোরহানউদ্দিনে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ফেব্রুয়ারিতে বাংলাদেশে প্রকৃত গণতান্ত্রিক নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেটি হবে দেশে ‘বিগত বহু বছরের মধ্যে প্রথম প্রকৃত গণতান্ত্রিক নির্বাচন’। তিনি বলেন, গত ১৬ বছরে যা ঘটেছে, তা ছিল নির্বাচনের নামে প্রহসন।

প্রধান উপদেষ্টা আরও উল্লেখ করেন, নির্বাচনের পর তিনি নিজের আগের ভূমিকা বা অবস্থানে ফিরে যেতে চান।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত রোজি উইন্টারটন সৌজন্য সাক্ষাৎ করতে এলে তার সামনে এসব কথা বলেন ড. ইউনূস।

প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব নাঈম আলী এ তথ্য জানান।তিনি বলেন, সাক্ষাৎকালে অনুষ্ঠিত বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও সহযোগিতা জোরদারের নানা বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়। দুপক্ষের মধ্যে বিমানবন্দর ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন জ্বালানি এবং জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার অংশগ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে মতবিনিময় হয়। একই সঙ্গে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের বিষয়টিও আলোচনায় আসে।

বৈঠককালে অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরেন এবং এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন। তিনি বলেন, এই বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাজ্যের সহায়তা বিশেষভাবে কার্যকর হবে।

বাণিজ্য দূত রোজি উইন্টারটন বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যবিষয়ক বিধিবিধান, কাস্টমস ও রাজস্ব ব্যবস্থায় সাম্প্রতিক সংস্কারের প্রশংসা করেন। তিনি শিক্ষা, বিমান পরিবহন ও পরিচ্ছন্ন জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনার কথা উল্লেখ করেন এবং জাতিসংঘ সাধারণ পরিষদে অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন, বিশেষ করে তিনি যে উদ্যোগ নিয়েছিলেন, যেখানে প্রধান রাজনৈতিক দলের নেতাদেরও আলোচনায় অন্তর্ভুক্ত করা হয়।

বৈঠকে বাংলাদেশের যুক্তরাজ্য থেকে গবেষণা ও জরিপ জাহাজ এইচএমএস এন্টারপ্রাইজ ক্রয়ের প্রস্তাব এবং দেশটির কাছ থেকে অফশোর প্যাট্রোল ভেসেল কেনার পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

আলোচনাকালে জানানো হয়, এইচএমএস এন্টারপ্রাইজ ক্রয় কার্যক্রম চলতি বছরের মধ্যেই সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুতফে সিদ্দিকি, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক, সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ এবং পূর্ব ইউরোপ ও সিআইএস উইংয়ের মহাপরিচালক মো. মশাররফ হোসেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025