বুধবার, ২৯ Jul ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসাইন খান।

শুক্রবার (১৫ আগস্ট) ইসলামাবাদে এই বৈঠকে দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও জনসংযোগ সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে হাইকমিশনার পাকিস্তান-বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতে নেওয়া পদক্ষেপগুলো সম্পর্কে ব্রিফ করেছেন। এসময় পাকিস্তান-বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করার ইচ্ছা প্রকাশ করেন ইকবাল হোসাইন খান।

পাকিস্তান প্রধানমন্ত্রী কমিশনারের সফলতা কামনা করে পূর্ণ সমর্থন জানান এবং দুই দেশের সম্পর্কের ইতিবাচক উন্নয়নে দৃঢ় আস্থা প্রকাশ করেন।

পাকিস্তান প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সাথে তার ‌‌‌‘উষ্ণ ও উৎপাদনশীল’ আলাপচারিতার কথাও স্মরণ করেন, যা সম্প্রতি গত ডিসেম্বরে কায়রোতে ডি-৮ শীর্ষ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025