মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান-সৌদির যুদ্ধ বাঁধাতে ইসরায়েলের উসকানির পরিকল্পনা ব্যর্থ লেবানন সীমান্তে ব্যাপক সংঘর্ষ, ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা যাত্রাবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেলো পোশাকশ্রমিকের হাদি হত্যার বিচার না হলে জুলাইয়ের চেতনা ব্যর্থ হবে: মাসুমা হাদি অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার জুলাই সনদকে জনগণ বৈধতা দিলেও সংকট তৈরি করেছে বিএনপি: কর্নেল অলি গণভোটের রায় অস্বীকার করলে নতুন সংকট তৈরি হবে: গোলাম পরওয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

দ্রুত নির্বাচনের রোডম্যাপ না দিলে দেশে অস্থিতিশীলতা আরও বাড়বে’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, ‘দ্রুত নির্বাচনের রোডম্যাপ না দিলে দেশের অস্থিতিশীলতা আরও বাড়বে। এছাড়া নির্বাচন দিতে আরও দেরি হলে অন্তর্বর্তী সরকার গ্রহণযোগ্যতা হারাবে। ’

সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সভায় এ কথা বলেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবদীন ফারুক বলেন, ‘দেশের মানুষকে সবকিছু থেকে বঞ্চিত করেছিল আওয়ামী লীগ।

রাজনৈতিক সংস্কৃতি নষ্ট করেছিলো তাদের ফ্যাসিবাদী ব্যবস্থা। ’ 

এসময় সন্ত্রাস দমনে অন্তর্বর্তী সরকারের অপারেশন ডেভিল হান্ট ঘোষণায় বিলম্ব নিয়েও প্রশ্ন তোলেন তিনি। জয়নুল আবদীন ফারুক বলেন, ‘সঠিক সময়ে এই অপারেশন হলে দেশে এতো অরাজকতা হতো না। ’

তিনি বলেন, ‘জাতীয়তাবাদী শক্তি মৃত ব্যক্তির ভোটে ক্ষমতায় যেতে চায় না।

সংস্কার কম সময়ের মধ্যে করে নির্বাচনের ম্যাপ দিন, তারিখ দিন। না হলে অস্থিরতা আবার বেড়ে যাবে। আবার কোনো নতুন ষড়যন্ত্র শুরু হবে। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025