বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ সায়েন্সল্যাবে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত একাধিক জবিতে সংঘর্ষে আহতরা শিবির কর্মীরা হাসপাতালেও হামলার শিকার, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সারজিস জকসু ভিপি-জিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিলো ছাত্রদল গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২২, নিশ্চিহ্ন হচ্ছে বহু পরিবার পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবল নিহত কুমিল্লায় উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, দুই দিনে আক্রান্ত ১১৫ জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ:জামায়াত আমির

গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে উঠবে : টুকু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, ‘একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে উঠবে। যে বাংলাদেশে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস ও নৈরাজ্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা করবে। সবাই ভাই ভাই হিসেবে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সব বৈষম্যমুক্ত গণতান্ত্রিক একটি দেশ গড়ে তুলব—ইনশাআল্লাহ। ’

আজ শনিবার দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ জগলু রোডে জগলুরের ৩৮তম মৃত্যুবার্ষিকীতে স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এর আগে তিনি জেলা বিএনপি, যুবদল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সমন্বয়ে একটি শোভাযাত্রা নিয়ে শহরের জগলু রোডে ছাত্রদল নেতা শহীদ মির্জা আবু রায়হান জগলুর স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। 

সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ। বিগত স্বৈরাচার-ফ্যাসিবাদী সরকার পার্শ্ববর্তী রাষ্ট্রের পায়ের নিচে বাংলাদেশের স্বাধীনতা পিষ্ট করতে চেয়েছিল। কিন্তু বাংলাদেশের মানুষ তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে মূল ভূমিকা পালন করেছে।

’ 

তিনি আরো বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা এখনো ঘুরে বেড়াচ্ছে। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025