শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
আড়াই ঘণ্টার চেষ্টায় কদমতলীর ফোম কারখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রে খুনের শিকার লিমন-বৃষ্টি পেলেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি শাপলা চত্বরে ২ লাখ গোলাবারুদ ব্যবহার করা হয়েছিল: গোলাম পরওয়ার শাপলা চত্বরের ঘটনা ‘গণহত্যা’ হিসেবে প্রথম চিহ্নিত করে বিএনপি:তথ্যমন্ত্রী চীনের সঙ্গে বন্ধন আরও সুদৃঢ় করা আমাদের লক্ষ্য: শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু, শপথ আগামীকাল ভৈরবে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫ মাদকপাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা স্মারক সই নামাজ না পড়লে যে গোনাহ হয়: ফারহান হাসনাত হরমুজে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, তেহরানেও বিস্ফোরণ

তৃতীয় শ্রেণিতেই থেমে থাকল ফাতেমা!

মুহূর্তেই চেনা চারপাশ অচেনা। আগুনের লেলিহানে ঘুঁচে গেলো জীবন মরণের ফারাক। কয়েক সেকেন্ড আগেও কোলাহল মুখর ভবনে হঠাৎ হাহাকার। বাঁচার শেষ চেষ্টাটুকুও হয়তো করতে পারেনি অনেকে।

এই নির্মম ঘটনার শিকারদের অধিকাংশই শিশু। ফাতেমাও তাদেরই একজন। তৃতীয় শ্রেণিতেই আটকে গেলো সে। তার আর ক্লাসও বাড়বে না, বাড়বে না বয়সও।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া দুর্ঘটনায় ১৭১ জন আহত হয়েছে।

আজ সোমবার দুপুর ১টার দিকে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। এতেই নিখোঁজ ছিলো মাইলস্টোন স্কুলের বাংলা ভার্সনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ফাতেমা।

বহু খোঁজাখুঁজির তার খোঁজ মিলেছে।তবে ফাতেমার দেহে নেই কোনো চাঞ্চল্য, নেই স্কুল শেষে বাড়ি ফেরার ব্যাকুলতা। সিএমএইচে মিলেছে তার মরদেহ।
বিষয়টি নিশ্চিত করেছেন ফাতেমার বাবা সাংবাদিক লিয়ন মির। তিনি বলেন, ‘আমার মেয়ে আর নেই।

তার মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রয়েছে।এর আগে দুপুরের দিকে মাইলস্টোন স্কুলের বাংলা ভার্সনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ফাতেমা নিখোঁজ রয়েছে বলে জানান বৈশাখী টেলিভিশনের স্টাফ রিপোর্টার লিয়ন মির। পরে সামরিক হাসপাতালে শিশুটির মরদেহ পাওয়া গেছে বলে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025