শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্তে ৭ জনের মৃত্যু ইরাকে সৌদি ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ২০ বেতন-ভাতা বাড়ানোর দাবিতে কুমিল্লায় মহাসড়ক অবরোধ কুড়িগ্রামে এন‌সি‌পির মিছিলে বিএন‌পির হামলা, আহত ২০ খালেদা-তারেকের নেতৃত্বে তৈরি পটভূমিতেই ছাত্র-জনতার গণজাগরণ: রিজভী জুলাইয়ের সবচেয়ে বড় অর্জন ভয়হীন বাংলাদেশ: জাহিদুল ইসলাম সিটি করপোরেশনের দায়িত্ব পেলে নগর ব্যবস্থাপনা নতুনভাবে সাজানো হবে: সাইফুল আলম খান মিলন ভোল পাল্টে ঘুসখোররা আগের মতোই ফাইল আটকে দিচ্ছে: মির্জা ফখরুল ‘নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করছে সরকার: জামায়াত আমির মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত -শিক্ষার্থীসহ ২০ জন বার্ন ইনস্টিটিউটে ভর্তি

রাজধানীর উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। উদ্ধার অভিযানে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।

এ ঘটনায় এখন পর্যন্ত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া শিক্ষার্থীসহ ২০ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো (আইএসপিআর) এক খুদেবার্তায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের খবরটি নিশ্চিত করা হয়।

আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025