শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
আড়াই ঘণ্টার চেষ্টায় কদমতলীর ফোম কারখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রে খুনের শিকার লিমন-বৃষ্টি পেলেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি শাপলা চত্বরে ২ লাখ গোলাবারুদ ব্যবহার করা হয়েছিল: গোলাম পরওয়ার শাপলা চত্বরের ঘটনা ‘গণহত্যা’ হিসেবে প্রথম চিহ্নিত করে বিএনপি:তথ্যমন্ত্রী চীনের সঙ্গে বন্ধন আরও সুদৃঢ় করা আমাদের লক্ষ্য: শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু, শপথ আগামীকাল ভৈরবে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫ মাদকপাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা স্মারক সই নামাজ না পড়লে যে গোনাহ হয়: ফারহান হাসনাত হরমুজে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, তেহরানেও বিস্ফোরণ

মাইলস্টোনের ক্যাম্পাসে বিধ্বস্ত হয় বিমানটি

রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজের মেইন ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর পূর্বাচল ফায়ার স্টেশনের আটটি ইউনিট কাজ শুরু করেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সোমবার (২১ জুলাই) ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, মাইলস্টোন কলেজে একটি ফাইটার বিমান বিধ্বস্তের ঘটনায় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। ইউনিটগুলো উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, ও পূর্বাচল ফায়ার স্টেশন থেকে পাঠায়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো (আইএসপিআর) এক ক্ষুদে বার্তায় জানানো হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি দুপুর ১টা ৬মিনিটে উড্ডয়ন হয়।

এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিও ফুটেজে আগুন এবং ধোঁয়া দেখা যাচ্ছে। মানুষজনকে ছোটাছোটি করতেও দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025