শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :

সারাদেশে বিশেষ অভিযানে আরও ১৭৮৩ গ্রেফতার

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১০৬৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৭১৪ জন।

রোববার (২০ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১০৬৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য ঘটনায় ৭১৪ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১৭৮৩ জনকে।

অভিযানে ম্যগাজিন ৩টি, কার্তুজ ২টি, গুলি ৫ রাউন্ড ও বার্মিজ চাকু ১টি জব্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025