শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

শিরোনাম :
আড়াই ঘণ্টার চেষ্টায় কদমতলীর ফোম কারখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রে খুনের শিকার লিমন-বৃষ্টি পেলেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি শাপলা চত্বরে ২ লাখ গোলাবারুদ ব্যবহার করা হয়েছিল: গোলাম পরওয়ার শাপলা চত্বরের ঘটনা ‘গণহত্যা’ হিসেবে প্রথম চিহ্নিত করে বিএনপি:তথ্যমন্ত্রী চীনের সঙ্গে বন্ধন আরও সুদৃঢ় করা আমাদের লক্ষ্য: শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু, শপথ আগামীকাল ভৈরবে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫ মাদকপাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা স্মারক সই নামাজ না পড়লে যে গোনাহ হয়: ফারহান হাসনাত হরমুজে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, তেহরানেও বিস্ফোরণ

আবু সাইদ হত্যা: পলাতক ২৪ জনের বিরুদ্ধে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় নতুন করে গ্রেফতারকৃত আসামিদের আগামী ২২ জুলাই হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২।

একইসঙ্গে, এই মামলার পলাতক ২৪ আসামিকে গ্রেফতার ও আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (১৩ জুলাই) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

আদালতে আজ প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান। তিনি ট্রাইব্যুনালকে জানান যে, এই ঘটনার সঙ্গে জড়িত দুই পুলিশ সদস্য, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ, আবু সাঈদ হত্যা মামলার আসামি হলেও বর্তমানে অন্য মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন। প্রসিকিউটর তাদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যুর আবেদন করেন। শুনানি শেষে ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

আদালতের নির্দেশ অনুযায়ী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজকে আগামী ২২ জুলাইয়ের মধ্যে ট্রাইব্যুনালে হাজির করতে হবে। একই দিনে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে পলাতক বাকি ২৪ আসামিকে হাজির হতে বলা হয়েছে।

এর আগে সকালে ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যা মামলার চার আসামিকে হাজির করা হয়। চার আসামি হলেন, পুলিশের সাবেক এসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম ও ছাত্রলীগ কর্মী ইমরান চৌধুরী আকাশ।

উল্লেখ্য, ট্রাইব্যুনালে তদন্ত সংস্থার জমা দেয়া তদন্ত প্রতিবেদনে আবু সাঈদ হত্যার সঙ্গে ৩০ জনের সম্পৃক্ততার বিষয় উঠে আসে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025