শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
পাকিস্তানের বেলুচিস্তানে ৪০ হাজারের বেশি গোয়েন্দা অভিযান, কয়লাখনি ধসে নিহত ৩৪ উগ্রবাদ ও মৌলবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না: মির্জা ফখরুল ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ করে চাঁদা আদায়, গ্রেফতার ৩ বগুড়ায় এনসিপির দুই কেন্দ্রীয় নেতাকে অবাঞ্ছিত ঘোষণা করলো ছাত্রদল শীতলক্ষ্যায় গোসলে নেমে দুই শিশুর মৃত্যু নিষিদ্ধ ঘোষণার ৩ দিনের মাথায় ফ্যাসিস্ট সরকার পালাতে বাধ্য হয়:জামায়াত আমির আনসার সদস্যের সঙ্গে অসদাচরণ, শেকৃবিতে ছাত্রদল নেতা বহিষ্কার কিশোর গ্যাং দমনে খেলাধুলার বিকল্প নেই: সাইফুল আলম এমপি আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্তে ৭ জনের মৃত্যু

ঢাকায় দিনভর ১৫ মিলিমিটার বৃষ্টি, থাকতে পারে আগামীকালও

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে বৃষ্টি ঝরছে। রাজধানী ঢাকায়ও দিনভর থেমে থেমে বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে বৃষ্টিতে রাজধানীতে তাপমাত্রাও অনেকটা কমেছে। গরমের অস্বস্তি থেকেও মিলেছে সাময়িক স্বস্তি।

আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় ১৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ বৃষ্টিপাত আগামীকাল বুধবারও অব্যাহত থাকতে পারে। তবে আগামীকাল বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমতে পারে।

মঙ্গলবার সন্ধ্যায় আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জাগো নিউজকে বলেন, টানা বৃষ্টির পেছনে কারণ হলো লঘুচাপের প্রভাব। সঙ্গে মৌসুমি বায়ু মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে সক্রিয়। কালও রাজধানীতে বৃষ্টি থাকবে। তবে আজকের চেয়ে কিছুটা কম থাকবে।

আজ রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নীলফামারীর ডিমলায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025