শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
নামাজের পর আয়াতুল কুরসি পড়ার ফজিলত মাওলানা কেফায়তুল্লাহ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার পুরস্কার: আহমদ ইয়াসিন লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পান করে দম্পতিসহ ৫ জনের মৃত্যু পাকিস্তানের বেলুচিস্তানে ৪০ হাজারের বেশি গোয়েন্দা অভিযান, কয়লাখনি ধসে নিহত ৩৪ উগ্রবাদ ও মৌলবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না: মির্জা ফখরুল ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ করে চাঁদা আদায়, গ্রেফতার ৩ বগুড়ায় এনসিপির দুই কেন্দ্রীয় নেতাকে অবাঞ্ছিত ঘোষণা করলো ছাত্রদল শীতলক্ষ্যায় গোসলে নেমে দুই শিশুর মৃত্যু নিষিদ্ধ ঘোষণার ৩ দিনের মাথায় ফ্যাসিস্ট সরকার পালাতে বাধ্য হয়:জামায়াত আমির

জুলাই শহীদের তালিকায় আরও ১০ শহীদের নাম

জুলাই গণ-অভ্যুত্থানে তালিকায় আরও ১০ শহীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

হালনাগাদ তালিকাটি সোমবার গেজেট আকারে প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। সরকারি গেজেট অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদের সংখ্যা দাঁড়াল ৮৪৪।

প্রকাশিত গেজেটে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই–যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫–এর সংশ্লিষ্ট ধারা এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কার্যবিধি অনুযায়ী গণ-অভ্যুত্থান ২০২৪–এ শহীদদের গেজেট প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত গেজেট অনুযায়ী, নতুন করে তালিকাভুক্ত হওয়া ১০ শহীদ হলেন— কুড়িগ্রামের মো. রফিকুল ইসলাম, শরীয়তপুরের নড়িয়ার বাঁধন, ঢাকার পূর্ব সেনপাড়া পর্বতা এলাকার কবির, যাত্রাবাড়ী এলাকার কুতুবখালীর মো. নাসির হোসেন, দনিয়ার মো. নুর হোসেন ও উত্তর কুতুবখালীর মো. আসলাম, চট্টগ্রামের ডবলমুরিংয়ের মো. হাছান, নোয়াখালীর সোনাইমুড়ীর ইয়াছিন, যশোর সদরের আ. আজিজ এবং বাগেরহাটের মোরেলগঞ্জের মো. নুরু বেপারী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025