শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
নামাজের পর আয়াতুল কুরসি পড়ার ফজিলত মাওলানা কেফায়তুল্লাহ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার পুরস্কার: আহমদ ইয়াসিন লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পান করে দম্পতিসহ ৫ জনের মৃত্যু পাকিস্তানের বেলুচিস্তানে ৪০ হাজারের বেশি গোয়েন্দা অভিযান, কয়লাখনি ধসে নিহত ৩৪ উগ্রবাদ ও মৌলবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না: মির্জা ফখরুল ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ করে চাঁদা আদায়, গ্রেফতার ৩ বগুড়ায় এনসিপির দুই কেন্দ্রীয় নেতাকে অবাঞ্ছিত ঘোষণা করলো ছাত্রদল শীতলক্ষ্যায় গোসলে নেমে দুই শিশুর মৃত্যু নিষিদ্ধ ঘোষণার ৩ দিনের মাথায় ফ্যাসিস্ট সরকার পালাতে বাধ্য হয়:জামায়াত আমির

এবার সিলেট সীমান্ত দিয়ে ১৪ রোহিঙ্গাকে বিএসএফের পুশইন

সিলেট সীমান্ত দিয়ে এবার ১৪ রোহিঙ্গা নাগরিককে পুশইন করেছে বিএসএফ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে জৈন্তাপুর উপজেলার বাগছড়া নামক সীমান্ত এলাকা থেকে বিজিবি লালাখাল বিওপির টহল দল তাদেরকে আটক করে।

বিজিবি ১৯ ব্যাটালিয়ন সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে ভারতের জালিয়াখোলা বিএসএফ ক্যাম্প সংলগ্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে ১৪ রোহিঙ্গা নাগরিককে ঠেলে পাঠায় বিএসএফ। খবর পেয়ে বিজিবি তাৎক্ষনিক অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন তারা বাস্তুচ্যূত মিয়ানমার নাগরিক। আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন নারী, ৩ জন ছেলে শিশু ও ৩ জন মেয়ে শিশু রয়েছে।বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ জুবায়ের আনোয়ার পিএসসি জানান, সীমান্তে নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা সজাগ রয়েছে। সীমান্ত দিয়ে পুশইন ঠকাতে বিজিবির টহল জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025