শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
নামাজের পর আয়াতুল কুরসি পড়ার ফজিলত মাওলানা কেফায়তুল্লাহ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার পুরস্কার: আহমদ ইয়াসিন লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পান করে দম্পতিসহ ৫ জনের মৃত্যু পাকিস্তানের বেলুচিস্তানে ৪০ হাজারের বেশি গোয়েন্দা অভিযান, কয়লাখনি ধসে নিহত ৩৪ উগ্রবাদ ও মৌলবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না: মির্জা ফখরুল ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ করে চাঁদা আদায়, গ্রেফতার ৩ বগুড়ায় এনসিপির দুই কেন্দ্রীয় নেতাকে অবাঞ্ছিত ঘোষণা করলো ছাত্রদল শীতলক্ষ্যায় গোসলে নেমে দুই শিশুর মৃত্যু নিষিদ্ধ ঘোষণার ৩ দিনের মাথায় ফ্যাসিস্ট সরকার পালাতে বাধ্য হয়:জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ৩৭ সদস্যের জাতীয় কমিটি গঠন

দেশব্যাপী ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উদযাপনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সভাপতি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে কর্মসূচি সমন্বয়ক করে ৩৭ সদস্য বিশিষ্ট জাতীয় কমিটি গঠন করেছে সরকার।

বৃহস্পতিবার (২৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক শাখা থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি অর্থনৈতিক) স্বাক্ষরিত প্রজ্ঞাপনের কার্য পরিধিতে বলা হয়, দেশব্যাপী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস সমূহ উদযাপনের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা ও কর্মসূচির বিষয়ে দিকনির্দেশনা প্রদান, জুলাই আগস্ট গণঅভ্যুত্থান দিবস সম উদযাপন সংক্রান্ত বিষয়ে নির্বাহী কমিটি কর্তৃক গৃহীত কার্যক্রমের তত্ত্বাবধান সমন্বয় সাধন পরিবীক্ষণ ও অগ্রগতি পর্যালোচনা, কমিটি প্রয়োজনে সদস্য কোঅপট করতে পারবে।

কমিটির সভা প্রয়োজন অনুসারে অনুষ্ঠিত হবে এবং মন্ত্রী পরিষদ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা করবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025