বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ সায়েন্সল্যাবে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত একাধিক জবিতে সংঘর্ষে আহতরা শিবির কর্মীরা হাসপাতালেও হামলার শিকার, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সারজিস জকসু ভিপি-জিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিলো ছাত্রদল গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২২, নিশ্চিহ্ন হচ্ছে বহু পরিবার পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবল নিহত কুমিল্লায় উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, দুই দিনে আক্রান্ত ১১৫ জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ:জামায়াত আমির

শেখ হাসিনা আবারও বর্বর শাসন ফিরে পেতে মরিয়া: রিজভী

অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টাই সমালোচনা সহ্য করতে পারেন না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

তিনি বলেন, ‘অবাক সুষ্ঠু নির্বাচন, বিচারবিভাগের স্বাধীনতা ও আইনের শাসন আমাদের নিশ্চিত করতে হবে। এই দেশে রাজনৈতিক আন্দোলন বিক্ষোভ যাই হোক না কেন, তা দমনে পুলিশের গুলি ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে। এখন থেকে কোন বর্বর শাসন, বর্বর আইন প্রতিষ্ঠা করা যাবে না।

’ 

সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘সমালোচনা করলে অনেক উপদেষ্টাই খেপে যান। গণতন্ত্রে বিরোধী দল সমালোচনা করবে। এর মধ্য দিয়ে সরকার সংশোধন হবে।

সমালোচনা নিতে না পারলে, পদত্যাগ করে  রাজনৈতিক দল গঠন করুন। ’ 

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ থেকে উস্কানি দিচ্ছেন দাবি করে তিনি বলেন, ‘শেখ হাসিনা আবারও তার বর্বর শাসন ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছেন। পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়ে তিনি নেতা-কর্মীদের নানা রকম চক্রান্ত ও উস্কানিমূলক কাজের নির্দেশ দিচ্ছেন। এখন জনগণের সাড়া না পেয়ে অনলাইনে হরতাল অবরোধ করছে আওয়ামী লীগ।

 

রুহুল কবির রিজভী বলেন, ‘এমন সংস্কার করতে হবে যাতে কোন সরকারই রক্তচক্ষু দেখিয়ে জনগণকে দমন করতে না পারে। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025