শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

শিরোনাম :
নামাজের পর আয়াতুল কুরসি পড়ার ফজিলত মাওলানা কেফায়তুল্লাহ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার পুরস্কার: আহমদ ইয়াসিন লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পান করে দম্পতিসহ ৫ জনের মৃত্যু পাকিস্তানের বেলুচিস্তানে ৪০ হাজারের বেশি গোয়েন্দা অভিযান, কয়লাখনি ধসে নিহত ৩৪ উগ্রবাদ ও মৌলবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না: মির্জা ফখরুল ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ করে চাঁদা আদায়, গ্রেফতার ৩ বগুড়ায় এনসিপির দুই কেন্দ্রীয় নেতাকে অবাঞ্ছিত ঘোষণা করলো ছাত্রদল শীতলক্ষ্যায় গোসলে নেমে দুই শিশুর মৃত্যু নিষিদ্ধ ঘোষণার ৩ দিনের মাথায় ফ্যাসিস্ট সরকার পালাতে বাধ্য হয়:জামায়াত আমির

রাজশাহী শিক্ষাবোর্ডের এইচএসসি ইতিহাস প্রশ্নপত্র বাতিল, দুই পুলিশ প্রত্যাহার

রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে আসন্ন এইচএসসি পরীক্ষার ইতিহাস দ্বিতীয়পত্রের প্রশ্নপত্র বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। নওগাঁর ধামইরহাট থানায় রক্ষিত প্রশ্নপত্রের ট্রাংক খোলা অবস্থায় পাওয়ার যাওয়ায় পর শুক্রবার বিকালে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিভাগের আট জেলায় আগামী ১৯ জুলাই ইতিহাস বিষয়ের সংশ্লিষ্ট প্রশ্নপত্রের বিকল্প সেটে পরীক্ষা নেয়া হবে। আর এইচএসসি পরীক্ষা শুরু হবে ২৬ জুন।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বলেন, গত ১৭ জুন রাতে ধামইরহাট থানায় নারী হাজতে প্রশ্নপত্রের দুটি ট্রাংক তালাবদ্ধ ও সিলগালা অবস্থায় ছিল। আসামির এক হাতে হাতকড়া থাকলেও অন্য হাত খোলা ছিল। সে অন্য হাতের নখ দিয়ে ট্রাংকের সিলগালা তুলে ফেলে ও কৌশলে চাবি বের করে তালা খোলে। তারপর প্রশ্নপত্রের একটি প্যাকেট কেটে প্রশ্ন বের করে দেখে এবং কিছু প্রশ্নপত্র ছিঁড়ে ফেলে।
সিসিটিভি ফুটেজে এসব দৃশ্য দেখা গেছে। পুলিশ পরদিন সকালে হাজত থেকে সেগুলো উদ্ধার করে। এ ঘটনার পর পরই থানা হাজতের দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) ও এক কনস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরিন বলেন, ওই প্যাকেটে ৫০টি প্রশ্নপত্র ছিল।
সবকটিই উদ্ধার করা হয়েছে। কয়েকটি ছেঁড়া থাকলেও কোনো প্রশ্নপত্র হারায়নি। ঘটনার তদন্তে জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে পৃথক দুটি কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি রাজশাহী শিক্ষাবোর্ডের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় সরকারি সম্পদ বিনষ্টের অভিযোগে ওই আসামির বিরুদ্ধে নতুন একটি মামলা হয়েছে।
বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আর ওই আসামি হত্যাকান্ডে জড়িত থাকার কথা আদালতে স্বীকার করেছেন।রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ.ন.ম মোফাখখারুল ইসলাম বলেন, থানার ভল্ট বা মালখানায় প্রশ্নপত্র সংরক্ষণের কথা। কিন্তু সেগুলো সেখানে না রেখে হাজতখানায় রাখা হয়েছে কেন। সেখানে আসামি থাকার কথা। এ বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পুলিশকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে। আর এ বিভাগের আট জেলায় আগামী ১৯ জুলাই ইতিহাস দ্বিতীয় প্রশ্নপত্র বাতিল করে সংশ্লিষ্ট বিষয়ের প্রশ্নপত্র বিকল্প সেটে পরীক্ষা নেয়া হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025