শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ জনের বেশি মৃত্যুর আশঙ্কা: জাতিসংঘ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু আল্লাহর কসম জীবন দিব কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দিব না: জামায়াত আমির শহীদ জুলাই দিবসে আবু সাঈদের কবরে মানুষের ঢল, ন্যায়বিচারের দাবি রংপুরে জুলাই শহিদ দিবস পালিত, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য নিবেদন টিফিনের ছুটিতে গোসলে নেমে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগস্ট

ইসরায়েলের সব বিমানবন্দর ও আকাশসীমা বন্ধ

ইসরায়েলের সব বিমানবন্দর ও আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। রোববার (১৫ জুন) রাতে এমনটি জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

আল জাজিরার খবরে বলা হয়, ইসরায়েলি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আকাশসীমা এবং বিমানবন্দর সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে।

এদিকে রাতে নতুন করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। ইসরায়েলের তেল আবিব, হাইফা এবং অন্যান্য শহর লক্ষ্য করে এই হামলা চালানো হচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে তেল আবিব, হাইফা এবং অন্যান্য শহরে আক্রমণ করা হচ্ছে। ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়িয়ে গেছে।

বিবিসির খবরে বলা হয়, জেরুজালেম এবং তেল আবিবের ওপরে রাতের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

জেরুজালেমে সাইরেন বাজানো হয়েছে এবং মানুষকে নিরাপদে আশ্রয় নিতে বলা  ।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে যে, তারা ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।

জনগণকে সুরক্ষিত এলাকায় চলে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025