বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

শিরোনাম :
৯ নভেম্বর প্রথম সংসদ অধিবেশন ডাকলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল মুগদার বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নাটোরে ব্যবসায়ীকে কুপিয়ে পাট লুট করল দুর্বৃত্তরা এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইন অনুযায়ী ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট ছেলের মৃত্যুর ৪ ঘণ্টা পর মারা গেলেন মা, পাশাপাশি দাফন দেশে টাকা ইনকাম করে চিকিৎসা নেন বিদেশে, লজ্জা লাগে না?: মন্ত্রী-আমলাদের ফুয়াদ

নাটোরে ব্যবসায়ীকে কুপিয়ে পাট লুট করল দুর্বৃত্তরা

নাটোরের লালপুরে পাট লুট করতে গিয়ে এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় ভুক্তভোগীর মোবাইলসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যান তারা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মাঝগ্রাম-চাঁদপুর সড়কের দুর্গাপুর এলাকার একটি নির্জন মাঠে এ ডাকাতির ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীর নাম আজিম। তিনি উপজেলার মাঝগ্রাম এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে আজিম দুইটি চার্জার ভ্যানে পাট নিয়ে চাঁদপুর বাজারে বিক্রির উদ্দেশ্যে রওনা হন। তার সঙ্গে ছিলেন দুই ভ্যানচালক। ভোররাতে তারা মাঝগ্রাম-চাঁদপুর সড়ক দিয়ে যাওয়ার সময় দুর্গাপুর এলাকার ফাঁকা ও নির্জন মাঠে পৌঁছালে কয়েকজন ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে তাদের পথরোধ করে।

এ সময় দুর্বৃত্তরা পাট ব্যবসায়ী আজিমের ওপর অতর্কিত হামলা চালায়। তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তার মোবাইল ফোনসহ সঙ্গে থাকা বিভিন্ন মালামাল এবং পাট লুট করে নিয়ে যায় হামলাকারীরা। আকস্মিক এ হামলায় ভোররাতের নির্জন সড়কে আতঙ্কের সৃষ্টি হয়।

পরে আহত আজিমকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশ সেখানে উপস্থিত হয়। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

তবে এ ঘটনায় জড়িতদের পরিচয়, লুট হওয়া পাটের পরিমাণ ও ক্ষয়ক্ষতির আর্থিক মূল্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025